সীমান্ত নিরাপত্তা ও আফগান ইস্যুতে পাকিস্তান-ইরান আলোচনা

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২১, ১৭:৪৩আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৭:৪৩

দ্বিপাক্ষিক বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছে পাকিস্তান ও ইরান। এই আলোচনায় আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তার বিষয়ও স্থান পায়।

মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সোহাইল মাহমুদের সঙ্গে এই আলোচনায় অংশ নেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি কানি। বৈঠকের পর পাকিস্তানের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের সব ইস্যু পর্যালোচনা করেন। এর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, কানেক্টিভিটি, নিরাপত্তা, জ্বালানি, শিক্ষা এবং মানুষে-মানুষে বিনিময়ের মতো বিষয় স্থান পায়।

তবে ওই বৈঠক নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ পাকিস্তানি বিবৃতির বরাতে খবর প্রকাশ করেছে। ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পাকিস্তান সফর করেন উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি কানি।

পাকিস্তানি বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে আফগানিস্তানের সর্বশেষ অবস্থা, কাশ্মিরের বিরোধপূর্ণ অঞ্চলও আলোচনায় স্থান পায়।

এছাড়াও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি কানি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সঙ্গে সাক্ষাৎ করেন। কোরেশি বলেন, আফগানিস্তানের অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আফগান জনগণকে পূর্ণ সহায়তা করা।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম