পাকিস্তানের হামলায় আখুন্দজাদা নিহত হয়েছেন: তালেবান নেতা

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ১৯:২১আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৭:২৬

অবশেষে দলের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তালেবান। ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর থেকেই ঘুরেফিরে বারবার সামনে আসছিল তার নাম। তবে ২০ বছরের মার্কিন আগ্রাসনের অবসান ঘটিয়ে দল সরকার গঠন করলেও জনসমক্ষে দেখা যায়নি তাকে। অনলাইনেও তার মাত্র একটি ছবি পাওয়া যায়। এমন পরিস্থিতিতে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও দলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দীর্ঘ নীরবতার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে তালেবান। দলের প্রবীণ নেতা আমিরুল মুমিনিন শেখ সিএনএন নিউজ এইটিন-কে বলেছেন, ‘২০২০ সালে পাকিস্তানি বাহিনীর পরিকল্পনায় সংঘটিত একটি আত্মঘাতী হামলায় শহীদ হয়েছেন হাইবাতুল্লাহ আখুন্দজাদা।’

২০১৬ সালে তৎকালীন নেতা মোল্লা আখতার মনসুর ড্রোন হামলায় নিহত হলে নতুন তালেবান প্রধানের দায়িত্ব নেন হাইবাতুল্লাহ আখুন্দজাদা। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তালেবানের যেকোনও রাজনৈতিক, সামরিক বা ধর্মীয় ক্ষেত্রে শেষ কথা বলতেন অতিমাত্রায় রক্ষণশীল হিসেবে পরিচিত এই নেতা। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে