তালেবান শিগগিরই মেয়েদের শিক্ষা পরিকল্পনা ঘোষণা করবে : জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২১, ১৬:০৯আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৬:১১

তালেবান শিগগিরই মেয়েদের শিক্ষার পরিকল্পনা ঘোষণা করবে বলে জানিয়েছে জাতিসংঘ। আফগান ছেলেরা ফিরতে পারলেও এখনও ক্লাসে যেতে পারেনি মেয়েরা।

এ বিষয়ে শুক্রবার নিউ ইয়র্ক থেকে জাতিসংঘ শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ)-এর উপ-নির্বাহী পরিচালক ওমর আবিদ জানান, ‘আফগানিস্তানের তালেবান সরকারের শিক্ষা মন্ত্রী আমাদের জানিয়েছেন তারা মেয়েদের স্কুলে ফেরাতে একটি কাঠামো গঠনের কাজ করছে। ফলে দ্রুত সময়ের মধ্যে ক্লাসে অংশ নিতে পারবে’।

কয়েক সপ্তাহ ধরেই তালেবান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অল্প সময়ের মধ্যেই আফগান মেয়ে শিক্ষার্থীদের স্কুলে ফেরাবে। তালেবান ক্ষমতায় আসার পর ছেলেরা স্কুলে ফিরলেও মাধ্যমিক পর্যায়ের মেয়েদের ঘরে থাকার আদেশ দেওয়া হয়। এনিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

তালেবানের এমন পদক্ষেপের কারণে আফগানিস্তানের কয়েক লাখ শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা থেকে বঞ্চিত বলেও উল্লেখ করেন জাতিসংঘের এই কর্মকর্তা। মেয়েদের স্কুলে ফেরাতে আর দেরি নয়, তালেবানকে এমন আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।

/এলকে/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ