বন্যা ও ভূমিধসে নেপালে নিহত ৪৩

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ১৬:০৩আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৬:০৪

টানা তিনদিনের ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন। বুধবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছেন।

নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুনার জানিয়েছেন ২৪ জনেরও বেশি আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানী নেপাল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলের সেতি গ্রামে বন্যার পানিতে আটকে পড়েছে অন্তত ৬০ জন। ক্রমাগত বৃষ্টিতে তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

পুলিশের মুখপাত্র বসন্ত কুনার বলেন, ‘খারাপ আবহাওয়া এবং ক্রমাগত বৃষ্টির কারণে গতকাল উদ্ধারকারীরা গ্রামটিতে পৌঁছাতে পারেননি। আজও চলছে উদ্ধার অভিযান।’

টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে বন্যার পানিতে তলিয়ে গেছে ধানের ক্ষেত। উপচে পড়া নদীতে সেতু, সড়ক এবং বাড়িঘর ভেসে গেছে।

নেপালে মৌসুমী বৃষ্টিপাতের সময় আকস্মিক বন্যা ও ভূমিধস সাধারণ ঘটনা। সাধারণত প্রতিবছর মধ্য জুন থেকে অক্টোবর পর্যন্ত এই মৌসুম চলে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক দিনে আরও বৃষ্টিপাত হতে পারে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম