নারীদের মিছিলে সাংবাদিকদের পেটালো তালেবান

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ১৮:১০আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:১০

কাবুলে নারীদের অধিকারের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচির খবর সংগ্রহ করার সময় বেশ কয়েকটি সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তালেবান। বৃহস্পতিবার শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের পাশে প্রায় ২০ জন নারীর একটি দল এই মিছিলে অংশ নেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

বিভিন্ন রঙের হিজাব পরে মিছিলে অংশ নেওয়া নারীরা স্লোগান দেন, ‘শিক্ষাকে নিয়ে রাজনীতি করবেন না’। কয়েকজন নারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমাদের কাজ ও শিক্ষার অধিকার নেই’, ‘বেকারত্ব, দারিদ্র্য ও ক্ষুধা’।

এএফপি সাংবাদিক জানান, তালেবান কর্তৃপক্ষ নারীদের প্রায় দেড় ঘণ্টা বিনা বাধায় মিছিল করতে দেয়। তবে এক বিদেশি সাংবাদিককে রাইফেলের বাট দিয়ে আঘাত করেছে এক তালেবান যোদ্ধা। ওই আলোকচিত্রী সাংবাদিককে লাথি মারেন ওই যোদ্ধা। একইসঙ্গে পেছন থেকে আরেক যোদ্ধা তাকে ঘুসি মারেন। আরও অন্তত দুই সাংবাদিক পিটিয়েছে তালেবান যোদ্ধারা।

কাবুলে নারীদের মিছিল

আয়োজকদের একজন জাহরা মোহাম্মদী জানান, ঝুঁকিতে থাকার পরও তারা এই মিছিল আয়োজন করেছেন। তিনি বলেন, পরিস্থিতি এমন যে, তালেবান কোনও কিছুকেই শ্রদ্ধা করে না: সাংবাদিক না, বিদেশি ও স্থানীয় নারীদের না। মেয়েদের স্কুল অবশ্যই চালু হওয়া উচিত। কিন্তু তালেবান এই অধিকার আমাদের কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, সব মেয়ে ও নারীদের জন্য আমার বার্তা হলো, তালেবানকে ভয় পাবেন না, এমনকি যদি আপনার পরিবার বাড়ি থেকে বের হতে না দিলেও। ভয় পাবেন না, আত্মত্যাগ করুন, নিজের অধিকারের জন্য লড়াই করুন। আমাদের এই ত্যাগ স্বীকার করতে হবে যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে থাকে।

নারীদের মিছিলের পাশাপাশি শিশুদেরও হাঁটতে দেখা গেছে। তবে এটি স্পষ্ট নয় যে, তারা মিছিলের অংশ ছিল কিনা।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম