পাকিস্তানে টিএলপি’র মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলি

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১৯:১১আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৯:১১

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত ইসলামি সংগঠন তেহরিক-ই-লাব্বায়েক পাকিস্তান (টিএলপি)-এর মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। বুধবার লাহোরে এই মিছিলে কয়েক হাজার টিএলপি কর্মী অংশগ্রহণ করে। পুলিশ ও টিএলপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, উভয়পক্ষের বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানান, লাহোরের পূর্বাঞ্চলীয় শহর শেইখুপুরা জেলার একটি মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত টিএলপি মিছিল বের করলে এই সংঘর্ষ হয়।

মুখপাত্র বলেন, টিএলপি কর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এসএমজি, একে-৪৭ রাইফেল ও পিস্তল দিয়ে গুলিবর্ষণ করে। এর ফলে কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

তবে নিহত পুলিশ কর্মকর্তাদের নির্দিষ্ট সংখ্যা মুখপাত্র জানাতে পারেননি। শুধু ২৫ জন আহতের কথা নিশ্চিত করেছেন তিনি।

টিএলপি’র পক্ষ থেকেও দাবি করা হয়েছে, তাদের কয়েকজন কর্মী আহত বা নিহত হয়েছে।

শুক্রবার থেকে পাকিস্তানের ব্যস্ততম মহাসড়ক অবরোধ করে রেখেছে টিএলপি কর্মীরা। ফরাসি একটি রম্য সাময়িকীতে মহানবী (সা.)-এর কার্টুন প্রকাশ করায় পাকিস্তানের নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত বহিষ্কারের দাবিতে বিক্ষোভের সময় গ্রেফতার হওয়া তাদের নেতার মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছে।

সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর বিক্ষোভকারীরা বুধবার রাজধানী ইসলামাবাদ অভিমূখে আগাতে শুরু করেছে। পুলিশ বলছে, তারা এই মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

 এর আগে শুক্রবার লাহোরে মহাসড়কে অবস্থান কর্মসূচি নিয়ে সংঘর্ষে তিন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের