করোনা রোগীর ‘অস্বাভাবিক’ বৃদ্ধি তদন্ত করবে সিঙ্গাপুর

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ১২:১৯আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২:১৯

সিঙ্গাপুরে বুধবার নতুন করে ৫ হাজার ৩২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর এটাই একদিনে সবচেয়ে বেশি শনাক্ত। এই বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করে এর কারণ খতিয়ে দেখার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার সিঙ্গাপুরে নতুন ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে।

বুধবার রাতে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সংক্রমণের সংখ্যা অস্বাভাবিক বেশি, এর বেশিরভাগই বিকেলে কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষাগারে শনাক্ত হয়েছে।’ এর কারণ অনুসন্ধান করা হবে জানিয়ে বিবৃতিতে বলা হয় আগামী কয়েক দিন ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

বুধবার পর্যন্ত সিঙ্গাপুরে মোট ২০ হাজার ৮৯৫ জন রোগী কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন।

কিছু বিধিনিষেধ শিথিলের পর সম্প্রতি সংক্রমণ বাড়ায় সিঙ্গাপুর আবারও সবকিছু খুলে দেওয়া স্থগিত করেছে। সিঙ্গাপুরের ৮০ শতাংশের বেশি জনগোষ্ঠী টিকা নিয়ে ফেলেছে।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী