কাবুলের রাস্তায় মার্কিন অস্ত্র নিয়ে কুচকাওয়াজ তালেবানের

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০২১, ১৫:৪৪আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭:১৭

মার্কিন অস্ত্র নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে কুচকাওয়াজ চালিয়েছে তালেবান। রবিবার অনুষ্ঠিত এই কুচকাওয়াজে বিভিন্ন সময়ে মার্কিন বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কুচকাওয়াজে যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়া যান এবং রাশিয়ান হেলিকপ্টার ব্যবহার করা হয়। অনেকের হাতে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি-এম৪ অ্যাসল্ট রাইফেল। এর মধ্য দিয়ে নিজেদের একটি বিদ্রোহী গোষ্ঠী থেকে নিয়মিত সামরিক বাহিনীতে পরিণত হওয়ার বার্তা দিলো তালেবান।

২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তান দখল করে যুক্তরাষ্ট্র। এরপর দীর্ঘ দুই দশক ধরে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তালেবান বিদ্রোহীরা। বিভিন্ন সময়ে নানা অপারেশনে মার্কিন বাহিনী পিছু হটলে তাদের ফেলে যাওয়া অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তালেবানের হাতে আসে। ক্রমেই এটি বাড়তে থাকে। সর্বশেষ ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়। প্লেনভর্তি অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান মার্কিন সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গণি।

ক্ষমতার পালাবদলে কাবুলের মসনদে বসে তালেবান। একদিকে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে দুই দশকের লড়াইয়ে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া সামরিক সরঞ্জামের বিশাল মজুত তাদের হাতে, অন্যদিকে আশরাফ গণি সরকারের পতনের পর আফগান বাহিনীর বিপুল অস্ত্র সম্ভারেরও নিয়ন্ত্রণ পায় নতুন তালেবান সরকার। এর একটা উল্লেখযোগ্য অংশই তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাবেক প্রশাসনকে দিয়েছিল বিদেশি রাষ্ট্রগুলো। কিন্তু ক্ষমতার পালাবদলের ফলে এগুলোরও হাতবদল হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি বলেন, রবিবারের কুচকাওয়াজটি ২৫০ জন সদ্য প্রশিক্ষিত সেনা সদস্যের ডিগ্রি অর্জনের সঙ্গে সম্পর্কিত।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের