জান্তার আদালতে সু চির বিরুদ্ধে রায় ঘোষণা পেছালো

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২১, ১৩:৫০আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩:৫০

মিয়ানমারের ক্ষমতা দখলকারী জান্তা সরকার পরিচালিত একটি আদালত দেশটির নেত্রী অং সান সু চির রায় ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) ক্ষমতাচ্যুত এই নেত্রীর বিরুদ্ধে প্রথম রায় ঘোষণার কথা ছিলো। কিন্তু এদিন আগামী ৬ ডিসেম্বর রায় ঘোষণা হবে বলে জানায় আদালত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নোবেল বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় তাকে গ্রেফতার করে কারাগারে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। গত জুনে তার বিচার শুরু হয়। তবে সব শুনানি রুদ্ধ দ্বার আদালতে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার জান্তার আদালতে সু চির বিরুদ্ধে কোভিড-১৯ বিধি ভঙ্গ এবং উস্কানির অভিযোগের মামলার রায় ঘোষণার কথা ছিলো। তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

সু চির সমর্থকেরাও বলছেন রাজনৈতিক উদ্দেশে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গত জুন থেকে রাজধানী নেইপিদোর বিশেষ সামরিক আদালতে এসব মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

অবশ্য রায়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের জান্তা সরকার অথবা রাষ্ট্রীয় গণমাধ্যমও কোনো তথ্য সামনে আনেনি। একইসঙ্গে এ বিষয়ে মুখ না খুলতে আসামীপক্ষের আইনজীবীদের ওপরও নির্দেশ দেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী