শতাধিক নিরাপত্তা সদস্যকে খুন অথবা গুম করেছে তালেবান: এইচআরডব্লিউ

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ০৫:১৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৭:৫০

আফগানিস্তানের সাবেক শতাধিক নিরাপত্তা সদস্যকে হত্যা অথবা গুম করেছে তালেবান। সশস্ত্র গোষ্ঠী তালেবান ক্ষমতা দখলের পর এমন কাণ্ড ঘটিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মানবাধিকার সংস্থাটি বলেছে, তালেবান নেতারা আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারকে ক্ষমা এবং পুলিশ- সেনাকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এরপরও তাদের হাতে নির্মম পরিণতির শিকার হতে হলো অনেককেই। তবে সম্প্রতি তালেবানের এক মুখপাত্র প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয় অস্বীকার করেছেন।

আফগানিস্তানে প্রায় ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে গত আগস্টে সব মার্কিন সেনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপরই তালেবানের হাতে আফগান সরকারের পতন ঘটে।

তালেবান একাধিকবার আশ্বস্ত করে যে তাদের অধীনে দেশটির সাবেক সরকারের পুলিশ, সেনা, এবং অন্যান্য কর্মকর্তাদের সাধারণ ক্ষমার আওতায় রাখবে।

মঙ্গলবার এইচআরডব্লিউ’র প্রকাশিত প্রবেদনে বলা হয়েছে, তালেবান ক্ষমতা দখলের পর গোষ্ঠীটির হাতে সাবেক শতাধিক আফগান নিরাপত্তা সদস্য নিহত অথবা গুম হয়েছেন। এরমধ্যে গজনি, হেলমান্দ, কুন্দুজ এবং কান্দাহার প্রদেশে এই ঘটনা ঘটছে।

/এলকে/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম