শতভাগ মানুষকে টিকাদানের পথে আরও এগিয়ে সিঙ্গাপুর

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ১৮:০৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:০৫

সিঙ্গাপুরে টিকা পাওয়ার যোগ্য জনগোষ্ঠীকে টিকা প্রয়োগের হার ৯৬ শতাংশে পৌঁছেছে। আর ওমিক্রন ভ্যারিয়েন্টের উদ্বেগে দেশটির কর্তৃপক্ষ এখন বুস্টার ডোজ প্রয়োগের দিকে আগাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

টিকাদানের হারে বিশ্বের শীর্ষ স্থানীয় দেশগুলোর একটি সিঙ্গাপুর। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে নগর রাষ্ট্রটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের টিকাদানের হার হালনাগাদ করে। এতে দেখা যায় ২৯ নভেম্বর পর্যন্ত দেশটির ৯৬ শতাংশ টিকা পাওয়ার যোগ্য নাগরিক তা গ্রহণ করেছেন।

সিঙ্গাপুরের মোট জনসংখ্যা প্রায় ৫৫ লাখ। ৯৬ শতাংশ যোগ্য জনগোষ্ঠী টিকা গ্রহণ করার অর্থ হলো দেশটির প্রায় ৮৬ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। দুই মাস আগে, দেশটির মোট জনগোষ্ঠীর ৮২ শতাংশের পূর্ণ ডোজ টিকা গ্রহণ সম্পন্ন হয়।

বিগত মধ্য সেপ্টেম্বর থেকে টিকা গ্রহণ না করা মানুষদের শপিং মলে প্রবেশ নিষিদ্ধ করে সিঙ্গাপুর। কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নিয়ম আরও কঠোর করা হবে। তখন থেকে কেবল টিকা নেওয়া ব্যক্তিরাই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে।

দেশটি ইতোমধ্যে মোট জনগোষ্ঠীর ২৬ শতাংশকেই বুস্টার ডোজ প্রয়োগ করতে সক্ষম হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত শনাক্ত হয়নি।

/জেজে/
সম্পর্কিত
পুলিশ সংস্কার ও সাইবার নিরাপত্তায় সিঙ্গাপুরের সহযোগিতা চাইলো বাংলাদেশ 
বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের 
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম