শরীর এখন মাচ বেটার, ২৩ মার্চ ফিরবো আশা করি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৪, ১৮:৪৯আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৯:২৫

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি বলেন, ‘শরীর ভালো। আগের চেয়ে মাচ বেটার।’

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। গত ৪ মার্চ শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসা নিতে সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। বিদায়ী বছরের ২৯ অক্টোবর সকালে গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতারের পর গত ১৫ ফেব্রুয়ারি কারাগার থেকে বের হন তিনি। এরপর থেকেই তাকে লাঠি হাতে চলতে দেখা যায়। জেল থেকে বেরিয়ে দুই দফায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেন মির্জা ফখরুল।

সিঙ্গাপুরে দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মির্জা ফখরুল। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সেখানে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবারও (২১ মার্চ) রাহাত আরার অ্যাপয়েনমেন্ট রয়েছে বলে জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আশা রাখি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ মার্চ ঢাকায় ফিরবো।’

প্রসঙ্গত, দলের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, আগামী ২৫ মার্চ সম্ভাব্য মুক্তিযোদ্ধা সমাবেশ, দলের রাজনীতিক ও কূটনীতিকদের সম্মানে ইফতারে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

আরও পড়ুন:

কেমন আছেন মির্জা ফখরুল, কী নির্দেশনা শীর্ষ নেতৃত্বের

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম