ঘূর্ণিঝড় জাওয়াদ উড়িষ্যা পৌঁছাবে রবিবার দুপুরে

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৭:৩২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:৩২

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় জাওয়াদ এ পরিণত হতে চলেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, এটি উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে আগামী ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আইএমডি জানিয়েছে, শনিবার (৪ ডিসেম্বর) সকাল নাগাদ ঘূর্ণিঝড় জাওযাদ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে পৌঁছাবে। আর রবিবার (৫ ডিসেম্বর) দুপুর নাগাদ এটি উড়িষ্যার পুরি অঞ্চল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার পৌঁছাতে পারে। এত গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়তে পারে।

অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে ভারি ও বজ্রসহ ভারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আইএমডি। কৃষকদের ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মাছ ধরা জেলেদের সাগরে প্রবেশ না করার পরামর্শ দিয়েছে আইএমডি।

নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শও দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বাতাসের গতিপথ থেকে সরে মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, সৌদি আরবের পরামর্শে এই ঝড়টির নাম দেওয়া হয়েছে জাওয়াদ। আরবি শব্দ জাওয়াদ এর অর্থ উদার। বলা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি অন্য ঘূর্ণিঝড়ের তুলনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হবে না।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী