দ.কোরিয়ার গান ও ভিডিও বিক্রির অপরাধে ৭ জনের মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১, ১৫:৩০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫:৩৫

দক্ষিণ কোরিয়ার (কে-পপ) গান ও ভিডিও দেখার অপরাধে ৭ জন নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া। তাদের বিরুদ্ধে কে-পপ গান ও ভিডিও বিক্রিরও অভিযোগ আনা হয়। এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।

দক্ষিণ কোরিয়া ভিত্তিক মানবাধিকার সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়েছে, দ. কোরিয়ার জনপ্রিয় পপ গান ‘কে পপ’-এর ভিডিও দেখা এবং অন্যদের সঙ্গে শেয়ার করার ‘অপরাধে’ গত এক দশকে কমপক্ষে সাত জনকে মৃত্যুদণ্ড দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এদের মধ্যে কেবল হেসান প্রদেশে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে। কখনও এসব মৃত্যুদণ্ড প্রকাশ্যেই দেওয়া হয়েছে।

রিপোর্টে আরও এসেছে, ২০১৫ সাল থেকে অন্তত ৬৮৩ জন কিম বিরোধী উত্তর কোরিয়ানদের সঙ্গে এ নিয়ে তারা কথা বলেছে। তাতে জানা গেছে, কিমের প্রথম পাঁচ বছরের শাসনকালে বিভিন্ন কারণে ৩৪০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও মৃত্যুদণ্ড নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

গত জুনে এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সঙ্গীত কে-পপ গান শোনার জন্য নাগরিকদের শাস্তি দেওয়া হয়। এমনকি গোপনে কে-পপ বিরোধী অভিযান চালায় কিম সরকার।

/এলকে/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে বড় জয় দক্ষিণ কোরিয়ার 
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম