ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু ২০৮

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ১০:৫৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১:০২

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-এর তাণ্ডবের পর দীর্ঘ হচ্ছে লাশের সারি। সোমবার দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে মৃতের সংখ্যা পৌঁছেছে ২০৮ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অর্ধশত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

চলতি বছরের ১৫তম ঘূর্ণিঝড় ছিল 'রাই'। গত বৃহস্পতিবার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিয়ারগাও দ্বীপে প্রবল শক্তি নিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এটি ক্যাটাগরি পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়ের সমতুল্য।

শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বহু অবকাঠামো। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুতের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযান চরমভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই জরুরি বিভাগের কর্মীরা উদ্ধারকাজে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্গত এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা

যেসব এলাকা বন্যায় প্লাবিত, সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বহু বাড়ি-ঘর বিধ্বস্ত হওয়ায় আশ্রয়হীন অনেকে। সরকারের প্রাথমিক হিসেব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪২ লাখ মার্কিন ডলার। 

/এলকে/
সম্পর্কিত
পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম ‘কারাবাও’
বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক তৎপরতা
ফিলিপাইনের বুকে ছোট্ট এক টুকরো ভেনিস 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম