৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য ফাইজার ভ্যাকসিনের অনুমোদন থাইল্যান্ডের

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ১৮:০৪ আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৮:০৪

৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেক-এর করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে থাইল্যান্ড। সোমবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) এই অনুমোদন দেয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিভিন্ন দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের বাস্তবতায় টিকাদান কর্মসূচির ওপর জোর দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ পর্যন্ত ৮৯টি দেশে কোভিডের এই স্ট্রেইন শনাক্ত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যেসব এলাকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ ঘটেছে সেসব এলাকায় প্রতি দেড় থেকে তিন দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

গত ২৬ নভেম্বর ওমিক্রন ভ্যারিয়েন্টকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশের মানুষের মধ্যে উচ্চ মাত্রার সুরক্ষা রয়েছে সেসব দেশেও ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। তবে এর কারণ ওমিক্রনের সুরক্ষা এড়াতে পারার সক্ষমতা, নাকি সংক্রমণ ছড়ানোর অতিরিক্ত ক্ষমতা কিংবা উভয় কারণের সমন্বয় তা এখনও স্পষ্ট নয়।

/এমপি/
সম্পর্কিত
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
সঠিক পথেই এগোচ্ছে মক্কা প্যাক্ট: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
ধানক্ষেতে ৩০ বছর বয়সী নারীর গলাকাটা লাশ, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ
সর্বশেষ খবর
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুকুর ছানাগুলো, প্রাইভেটকারের চাপায় ৪টির মৃত্যু
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুকুর ছানাগুলো, প্রাইভেটকারের চাপায় ৪টির মৃত্যু
গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
হাতিরঝিলে প্রবাসীকে হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেফতার
হাতিরঝিলে প্রবাসীকে হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেফতার
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা