বুধবার থেকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেবে ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২২, ১৬:৪২আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৬:৪২

বুধবার (১২ জানুয়ারি) থেকে করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেবে ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এ ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

করোনাভাইরাসের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়ার ঘোষণা দেয় জাকার্তা। বিনামূল্যে এসব ডোজ দেওয়া হবে।

বুস্টার প্রোগ্রামটি বুধবার শুরু হবে, বয়স্ক এবং অন্যান্য দুর্বল গোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে, উইডোডো বলেছেন।

প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, বুধবার থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে প্রবীণ নাগরিক এবং অপেক্ষাকৃত অরক্ষিত জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, তৃতীয় ডোজ সবাইকে বিনামূল্যে দেওয়া হবে। কারণ মানুষের নিরাপত্তার বিষয়টি আমাদের অগ্রাধিকার।’

ইন্দোনেশিয়ায় ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজও বিনামূল্যে দেওয়া হয়েছিল। তবে ইতোপূর্বে কর্মকর্তারা জানিয়েছিলেন, বুস্টার ডোজ শুধু দরিদ্র জনগোষ্ঠীকেই বিনামূল্যে দেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের