পাকিস্তান তালেবানের নেতা খালিদ বাল্টি আফগানিস্তানে নিহত

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ০৭:১৯আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৭:২৬

পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর জ্যেষ্ঠ নেতা খালিদ বাল্টি নিহত হয়েছেন। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে নিহত হন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তি খালিদ বাল্টি এটা নিশ্চিত। তবে তিনি কীভাবে নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা এ সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাল্টি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন। তবে সূত্রটি এই তথ্য সম্পর্ক নিশ্চিত হতে পারেনি।

পাকিস্তান তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, 'বাল্টি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। এই বিষয়টি মনে রাখা উচিত যে বর্তমানে মুফতি খালিদ বাল্টি টিটিপি’র কোন প্রকার দায়িত্বে নেই’।

খালিদ বাল্টি পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানে জন্মগ্রহণে করেন। ৪০ ঊর্ধ্ব এই টিটিপি নেতা ২০১৪ সালে সংগঠনটির মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছর পাকিস্তান সেনাবাহিনী টিটিপির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। এতে অনেক টিটিপি নেতাকর্মী আফগানিস্তানে পালিয়ে যান।

সম্প্রতি টিটিপির আস্তানায় পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। সূত্র: আল-জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক