ফাইজারের করোনা ওষুধ ব্যবহার শুরু করছে দ. কোরিয়া

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২, ১৪:২৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৪:২৯

করোনাভাইরাসের রোগীদের ফাইজারের তৈরি করা অ্যান্টিভাইরাল ওষুধে চিকিৎসা দেওয়া শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার থেকে এই ওষুধের ব্যবহার শুরু হবে। মারাত্মক সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়ার মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেডিসিএ) জানিয়েছে, প্যাক্সলোভিড নামের ওষুধটির ২১ হাজার পিল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। এসব ওষুধ ২৮০টি ফার্মেসি ও ৯০টি আবাসিক চিকিৎসা কেন্দ্রে বিতরণ করা হয়েছে।

কেডিসিএ’র কর্মকর্তা কিম কি-নাম বলেন, অনেক সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রকোপের মধ্যে রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে এই ওষুধটি অর্থপূর্ণ ভূমিকা রাখবে।

কেডিসিএ জানিয়েছে, মারাত্মক অসুস্থতার ঝুঁকিতে থাকা অগ্রাধিকার গ্রুপের রোগীদের প্রতিদিন এক হাজার জনকে ওষুধটি ব্যবহার করে চিকিৎসা দেওয়া হবে। এক্ষেত্রে ৬৫ বছরের বেশি বয়সী এবং যাদের প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তারা অগ্রাধিকার পাবেন। আগামী মাসে আরও দশ হাজার পিল ওষুধ দক্ষিণ কোরিয়ায় পৌঁছাবে।

হাসপাতালে ভর্তি ঠেকাতে প্রায় ৯০ শতাংশ কার্যকর প্যাক্সলোভিড। এটি মৃত্যু হারও কমায়। ফাইজার জানিয়েছে, ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকারিতা ধরে রেখেছে তাদের ওষুধটি।

ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় নানা চিকিৎসা সামগ্রী অনুসন্ধান করছে দক্ষিণ কোরিয়া। বুধবার দেশটি নোভাভ্যাক্স কর্পোরেশনের টিকা অনুমোদন করেছে।

করোনা মহামারি শুরুর পর এটি নিয়ন্ত্রণে রাখায় সফল হওয়া অন্যতম দেশ দক্ষিণ কোরিয়া। মূলত মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার মাধ্যমে দেশটিতে এই মহামারিতে ছয় লাখ ৭৯ হাজার রোগী শনাক্ত হয় আর মৃত্যু হয় ছয় হাজার ২১০ জনের।

/জেজে/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে বড় জয় দক্ষিণ কোরিয়ার 
ফ্লোটিলার অ্যাক্টিভিস্টদের নিয়ে ইসরায়েলিমন্ত্রীর উপহাসের ভিডিও ভাইরাল, বিশ্বজুড়ে ক্ষোভ
কিম জং উনের সবচেয়ে বড় ভয় কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের