ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ১৫:৫৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৭:৫৭

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দুই সপ্তাহের মধ্যে শুক্রবার (১৪ জানুয়ারি) তৃতীয় বারের মতো পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ। মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করার কয়েক ঘণ্টার ব্যবধানেই দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বলেন, উ. কোরিয়ার পূর্ব দিক থেকে উৎক্ষেপণ করা দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) শনাক্ত করা গেছে। ধারণা করা হচ্ছে, দেশটির পশ্চিম উপকূলে উত্তর পিয়ংগান প্রদেশের পূর্ব দিক থেকে উৎক্ষেপণ হয়।

দক্ষিণ কোরিয়ার এই সামরিক কর্মকর্তার ধারণা, উৎক্ষেপণ হওয়া দুটি ক্ষেপণাস্ত্র উচ্চতায় সর্বোচ্চ ৩৬ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করেছে।

এদিকে জাপানের কোস্টগার্ডও ক্ষেপণাস্ত্র ছোড়ার আভাস দিয়েছে। এ নিয়ে জাপানের মন্ত্রী পরিষদের মুখ্য সচিব হিরোকাজু মাতসুনো বলেন, উত্তর কোরিয়া বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার ফলে জাপান এবং এইঅঞ্চলের শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
ইরানের জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির
মরুভূমিতে পরমাণু ঘাঁটির কাছে বিশাল ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক গড়ছে চীন
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি