ইরানের জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৬, ০৯:০২আপডেট : ৩১ মে ২০২৬, ০৯:০২

ইরানের জলসীমায় অনুপ্রবেশ করায় একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, এমকিউ-১ মডেলের মার্কিন ড্রোনটি একটি ‘শত্রুতামূলক অভিযান পরিচালনার চেষ্টা’ করছিল।

বিবৃতিতে আরও বলা হয়, জলসীমায় প্রবেশের পরপরই বিপ্লবী গার্ডের আধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সাহায্যে ড্রোনটি শনাক্ত করা হয় এবং লক্ষ্যবস্তু বানিয়ে ভূপাতিত করা হয়।

এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানিয়েছে, যেকোনও ধরনের আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
চীনে টানা বৃষ্টিতে বন্যা ঝুঁকি, সতর্কতা জোরদারের নির্দেশ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু, চলবে কতদিন 
লামিনে ইয়ামাল নামের পেছনে রয়েছে যে কৃতজ্ঞতার গল্প
সর্বশেষ খবর
ফাইনালের আগে মেসিকে নিয়ে এমবাপ্পের চমকপ্রদ মন্তব্য
ফাইনালের আগে মেসিকে নিয়ে এমবাপ্পের চমকপ্রদ মন্তব্য
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
আগামী বছর বহরে ২১ নতুন বিমান, ২০ দেশে উড়তে চায় ইউএস–বাংলা
আগামী বছর বহরে ২১ নতুন বিমান, ২০ দেশে উড়তে চায় ইউএস–বাংলা
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী