বাংলাদেশসহ ১৫৩টি দেশের ট্রানজিট ফ্লাইট বাতিল করলো হংকং

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ২২:২৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৬:০৪

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ১৫৩টি দেশ ও অঞ্চলের যাত্রীদের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করেছে হংকং। একমাস এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। শুক্রবার এই ঘোষণা দেওয়া হয় বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

গত বছরের শেষ হতে এখন পর্যন্ত দ্রুত সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টে ৫০ জন আক্রান্তের পর এই সিদ্ধান্তের কথা জানালো হংকং।

শুক্রবার (১৪ জানুয়ারি) হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, তালিকায় থাকা ১৫৩টি দেশের ট্রানজিট ফ্লাইট হংকংয়ে অবতরণ করতে পারবে না।

এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দক্ষিণ এশিয়ান দেশগুলোও আছে।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ দিনে যারা দুই ঘণ্টার ওপরে এ রাষ্ট্রগুলোতে অবস্থান করেছেন, তারা কোনো যাত্রীবাহী ফ্লাইটে হংকংয়ে প্রবেশও করতে পারবেন না। ১৬ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ ইতোমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফ্লাইট স্থগিত করেছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম