চীনের সঙ্গে ইরানের ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বাস্তবায়ন শুরু

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২, ১৬:৫৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৬:৫৪

চীনের সঙ্গে ইরানের ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে। শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান চুক্তিটি বাস্তবায়ন শুরুর এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, ‘কৌশলগত অংশীদারিত্বের পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়নের তারিখ হিসেবে আজকের দিনটিকে ঘোষণা করার ব্যাপারে আমরা একমত হয়েছি।’

দুই দেশের মধ্যে গত মার্চে ২৫ বছরের ওই কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর অংশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ইরান। সামরিক, কূটনৈতিক ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে দুই দেশ। এতে করে বেইজিং ও মস্কোর মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

২০২১ সালের মার্চে চুক্তিটি সম্পাদনের সময় ইরানের প্রেসিডেন্ট ছিলেন হাসান রুহানি। ওই বছরের আগস্টে দেশটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ইব্রাহিম রাইসি। তবে সরকার পরিবর্তন হলেও চুক্তিটি বহাল রয়েছে। উভয় দেশকেই এটি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ বলে প্রতীমান হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের