আবারও মেয়েদের স্কুলে ফেরানোর প্রতিশ্রুতি তালেবানের

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ১৪:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৫:০০

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আগামী মার্চের শেষ দিকে তারা মেয়েদের জন্য সব স্কুল খুলে দিতে সক্ষম হবেন। আন্তর্জাতিক চাপের মুখে প্রথমবার স্কুল খোলার সময় জানালো তালেবান। মার্কিন সংবাদমাধ্যম এপি-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জবিউল্লাহ।

গত আগস্টের মাঝামাঝিতে সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর দেশটিতে সপ্তম শ্রেণির ঊর্ধ্ব মেয়েরা স্কুলে ফিরতে পারেনি। তালেবানের নিষেধাজ্ঞা এবং নিরাপত্তার হুমকির কারণে লাখ লাখ মেয়ের স্কুল ফেরা নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষোভ জানিয়ে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল।

২০ বছর আগের শাসন ফিরিয়ে আনার আশঙ্কায় মূলত তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি বিশ্ব। সেই সময় নারীদের শিক্ষা, কর্মসহ মূল ধারা থেকে অনেকটা বিচ্ছিন্ন করে রাখে গোষ্ঠীটি।

স্কুল ফেরার দাবি শিক্ষার্থীদের। ফাইল ছবি

তালেবান সরকারের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী জবিউল্লাহ বলেন, তাদের শিক্ষা বিভাগগুলো নতুন বছর (২১ মার্চ) থেকে সব মেয়েদের জন্য ক্লাস খোলার চেষ্টা করবে। তিনি বলেন, স্কুলে ছেলে ও মেয়েদের অবশ্যই আলাদা বসার ব্যবস্থা করা উচিত। কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে, আমরা পর্যাপ্ত ভবন এবং হোস্টেল পাচ্ছি না। যেখানে মেয়েরা অবস্থান করতে পারবে। জনবহুল এলাকায় ছেলে এবং মেয়েদের জন্য শুধু পৃথক ক্লাস রুমের ব্যবস্থা করলেই হবে না। আলাদা ভবনেরও প্রয়োজনীয়তা রয়েছে।

তালেবান শিক্ষার বিরুদ্ধে নয় উল্লেখ করে জবিউল্লাহ বলেন, একসময় কাবুলে মার্বেলের মেঝে করা ভবন আফগান অ্যার্টনি জেনালের কার্যালয় হিসেবে ব্যহৃত হতো। কিন্তু এখন আমরা সংস্কৃতি এবং তথ্য মন্ত্রণালয় খুলেছি। ‘শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে কাজ করছে তালেবান সরকার। যেন স্কুল এবং বিশ্ববিদ্যালয়েও খুলতে পারি’। সূত্র: এপি

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী