চীনের প্রথাগত ওষুধ করোনা চিকিৎসায় সফল: পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ২২:৩৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২২:৩৬

কোভিড-১৯ চিকিৎসায় চীনের প্রথাগত হার্বাল ওষুধের ক্লিনিক্যাল পরীক্ষায় সফলতার ঘোষণা দিয়েছে পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষ। সোমবার এই ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের ওষুধটির প্রস্তুত করেছে জুক্সিয়েচ্যাং ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এর নাম রাখা হয়েছে জিনহুয়া কিনগান গ্রানুয়েলস (জেএইচকিউজি)। চীনে ইতোমধ্যে করোনা চিকিৎসায় ওষুধটি ব্যবহার হচ্ছে।

পাকিস্তানের ইন্টারন্যাশনাল সেন্টার ফর কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সাইন্স (আইসিসিবিএস) চীনা ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেছে। এর পরিচালক ইকবাল চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা করোনার ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের ওপর পরীক্ষা চালিয়েছি, আশা করছি এটি ওমিক্রনসহ অন্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর হবে।’

ট্রায়ালের প্রধান তদন্তকারী ছিলেন ড. রাজা শাহ। তিনি সাংবাদিকদের বলেন, বাড়িতে রাখা তিনশ’ রোগীর ওপর ওষুধটির পরীক্ষা চালানো হয়। আর এটি মৃদু থেকে মধ্যম আক্রান্তদের ওপর কাজ করবে। তিনি জানান এর কার্যকারিতার হার প্রায় ৮২.৬৭ শতাংশ।

এই পরীক্ষা অনুমোদন করেছে পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম