মহামারিতে পাকিস্তানের দৈনিক শনাক্তের রেকর্ড

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ১৯:০৭আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৯:০৭

পাকিস্তানে এক দিনে ৭ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন। মহামারি শুরু হওয়ার পর এটিই দেশটির সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। করোনার তীব্র সংক্রমণশীল ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় দেশটি নতুন বিধিনিষেধ আরোপ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)-এর দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৭৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১২.৯৩ শতাংশ। গত দুই বছরের মধ্যে এটি সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের।

পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার সর্বোচ্চ ৪৬.৫৮ শতাংশ।

এনসিওসি’র এক বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে রোগের বৃদ্ধির প্রবণতায় যে শহর ও জেলাগুলোতে শনাক্তের ১০ শতাংশের বেশি সেগুলোতে রেস্তোরাঁয় খাবার খাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি