দক্ষিণ কোরিয়ায় দৈনিক সংক্রমণ ৮ হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ১২:২১আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২:২১

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ প্রথমবারের মতো আট হাজার ছাড়িয়েছে। কোভিডের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব মোকাবিলায় কঠোর সামাজিক দূরত্বের নিয়ম সত্ত্বেও মঙ্গলবার এই রেকর্ড সংক্রমণের কথা জানান কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মঙ্গলবার কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে আট হাজার ৫৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। ওই সময় শনাক্তের সংখ্যা ছিল সাত হাজার ৮৪৮।

২০২২ সালের জানুয়ারিতে দৈনিক সংক্রমণ প্রায় অর্ধেকে নেমে আসে। শনাক্তের সংখ্যা নেমে আসে প্রায় চার হাজারে। তবে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের ফলে গত সপ্তাহে ফের সংক্রমণ বাড়তে শুরু করে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সম্ভবত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ৯০ শতাংশেরও বেশি নতুন সংক্রমণ ঘটাবে ওমিক্রন। সেক্ষেত্রে দৈনিক সংক্রমণ ২০ হাজার থেকে ৩০ হাজার কিংবা তারও বেশি হতে পারে।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী