ইউক্রেনের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন সফরে যাচ্ছেন পুতিন

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ২১:৫৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২২:০০

ইউক্রেনকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে যে দাবি জানিয়েছিলো মস্কো সেসব বিষয়েও শি’র সঙ্গে আলাপ হবে বলে শুক্রবার এ খবর জানিয়েছে ক্রেমলিন।

শীতকালীন বেইজিং অলিম্পিক আসর বসতে যাচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি। চীনের এই মেগা ক্রিয়া ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাবেন পুতিন। তখনই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান অচলাবস্থা নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা হবে বলে জানা গেছে।

মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক অবনতির মধ্যেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে পুতিনের। এর আগে, চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বেইজিং-এ প্রতিনিধি পাঠাতে নাকচ করে দেয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের একাধিক দেশ।  সূত্র: রয়টার্স।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের