৪২টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৯

ফ্রান্সের কাছ থেকে ৪২টি যুদ্ধবিমান কিনতে সম্মত হয়েছে ইন্দোনেশিয়া। দুই দেশের সরকার জানিয়েছে, ফরাসি কোম্পানি দাসল্ট অ্যাভিয়েশনের কাছ থেকে ৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে। শিগগিরই আরও ৩৬টি কেনার প্রক্রিয়া শুরু হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়া সফররত ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি টুইটারে জানান, ইন্দোনেশিয়া ৪২টি রাফায়েল কিনছে। এটি সরকারিভাবে নিশ্চিত।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর সফরে দুই দেশ একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তির মধ্যে রয়েছে সাবমেরিন উন্নয়ন ও গোলাবারুদ উৎপাদন।

পার্লি বলেছেন, কৌশলগত অংশীদারিত্ব আমাদের প্রতিরক্ষা সম্পর্ককে জোরদার করবে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের অংশ হতে পেরে ফ্রান্স গর্বিত।

এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশীয় প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো বলেন, আজ আমরা ছয়টি বিমান কেনার চুক্তি করেছি। পরে আরও ৩৬টি কেনা হবে।

দাসল্ট অ্যাভিয়েশন জানিয়েছে, এই ঘোষণা একটি দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের সূচনা এবং ইন্দোনেশিয়ায় তাদের উপস্থিতি দ্রুত করতে অনুমোদন দেবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম