পাকিস্তানে মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণ, নিহত ৩০

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২২, ১৫:৫৯আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৬:১৭

পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত মানুষ। নিহতদের সবাই মুসল্লি বলে জানা গেছে। এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পুলিশ জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজ আদায়ে জড়ো হন মুসল্লিরা। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে আশপাশ।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ খান বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। এদের অনেকের অবস্থা গুরুতর। এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে’। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিকে আফগানিস্তানের সীমান্ত এলাকায় একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী শাহিন হায়দার বলেন, আমরা জুমার নাজামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। শক্তিশালী বিস্ফোরণের কারণে আমি রাস্তায় পড়ে যাই। চোখ খুলে দেখি ধুলা আর মৃতদেহ পড়ে থাকতে দেখি।

/এলকে/
সম্পর্কিত
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের