ইউক্রেন যুদ্ধে ‘ইতিহাসের সঠিক পক্ষে’ রয়েছে চীন

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২২, ১৬:১৮আপডেট : ২০ মার্চ ২০২২, ১৬:২১

ইউক্রেন যুদ্ধে চীন ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এক বিবৃতিতে চীন তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে পুনর্ব্যক্ত করে ওয়াং বলেন, আমরা সব সময় শান্তি বজায় রাখার পক্ষে এবং যুদ্ধের বিরোধিতা করে আসছি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান হলো শীতল যুদ্ধের মানসিকতা পরিহার করা। সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা এবং সত্যিকার অর্থে ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং স্থায়ীভাবে আঞ্চলিক নিরাপত্তা গঠন করা। শুধু এভাবেই ইউরোপীয় মহাদেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জন করা যেতে পারে।

ওয়াং ই-এর মন্তব্যের আগে শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করলে এরজন্য বেইজিংকে পরিণতি ভোগ করতে হবে বলে শি জিনপিংকে সতর্ক করেন তিনি।

এর আগে ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থাকে চীন। রাশিয়ার দীর্ঘ দিনের মিত্র দেশ চীন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের আগে বেইজিংকে সফর করেন পুতিন। 

/এলকে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ