প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরিফ

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ২২:৪১আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২২:৪৩

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। সোমবার বিকালে জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর রাতেই তিনি শপথ নেন। জিও নিউজ এখবর জানিয়েছে।

শাহবাজ শরিফকে শপথ পাঠ করান সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জারানি। শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট আরিফ আলভি ‘অসুস্থ বোধ’ করায় সিনেট চেয়ারম্যান তাকে শপথ পাঠ করান।

পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। পিটিআই প্রার্থী শাহ মেহমুদ কোরেশির বিপরীতে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দেন শাহবাজ। স্বল্প মূল্যে গম বিক্রি, তরুণদের ল্যাপটপ প্রদান এবং বেনজির কার্ড প্রচলনের ঘোষণা দেন তিনি।

পাকিস্তানকে ‘বিনিয়োগ স্বর্গ’ বানানোর ঘোষণা দিয়ে শাহবাজ বলেন, বিনিয়োগকারীদের মূলধনে তাদের দেশ এগিয়ে যাবে।

/এএ/
সম্পর্কিত
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
সর্বশেষ খবর
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
ইবিতে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্রের মহড়া 
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
নিশিরাতে লং ড্রাইভ, ঘুম এলে কী করবেন
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক