উত্তেজনার মধ্যে কোরীয় উপকূলের বাইরে মার্কিন রণতরী: কর্মকর্তা

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২২, ১৪:৪৯আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৪:৪৯

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, কোরীয় উপকূলের বাইরের সমুদ্রে কার্যক্রম পরিচালনা করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তেজনার মধ্যে এই রণতরী মোতায়েন করা হয়েছে।

মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রণতরীটি জাপান সাগরে রয়েছে। পূর্ব সাগর নামেও পরিচিত এটি। মার্কিন কর্মকর্তার দাবি ওই অঞ্চলের মিত্র ও সহযোগীদের আশ্বস্ত করতে জাপানি বাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নিচ্ছে রণতরীটি। সামনের কয়েক দিনের মধ্যে উত্তর কোরিয়া মাটির নিচে পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ক্রমেই বাড়ছে। আর সেই আশঙ্কার মধ্যেই এই মহড়া চালানো হচ্ছে।

২০১৭ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যবর্তী সমুদ্র সীমায় মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। ওই বছর ইউএসএস রোন্যাল্ড রিগ্যান, থিওডোর রুজভেল্ট এবং নিমিতিজ এবং তাদের মাল্টি-শিপ স্ট্রাইক গ্রুপ ওই এলাকায় মোতায়েন করা হয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক পরীক্ষার মধ্যে শক্তি প্রদর্শনে এসব রণতরী মোতায়েন করা হয়।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওই এলাকায় তিন থেকে পাঁচ দিন থাকতে পারে।

দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যমের খবরের বিষয়ে সোমবার কোরিয়ায় নিযুক্ত মার্কিন বাহিনীর (ইউএসএফকে) মুখপাত্র বলেনে, তারা পরিকল্পনা কিংবা চলমান মহড়া নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন না।

উত্তর কোরিয়া আগেও মার্কিন সামরিক মহড়ার সমালোচনা করে বলেছে, এগুলো যুদ্ধের মহড়া। আর এতে উত্তেজনা বাড়বে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
সর্বশেষ খবর
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি