মোদিকে শান্তির বার্তা পাঠালেন শাহবাজ

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ১১:০১ আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২:৫৪

উভয় দেশের শান্তি ও সমৃদ্ধির স্বার্থে জম্মু-কাশ্মিরের বিরোধ নিরসনে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন পাকিস্তানের সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

রবিবার মোদিকে চিঠিতে শাহবাজ বলেন, ভারতের সঙ্গে ‘শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ চায় পাকিস্তান। কাশ্মির বিরোধ সমাধানের জন্য যা অপরিহার্য।

গত ১১ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাকে অভিনন্দন জানিয়ে টুইট মোদি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় ভারত। রবিবারের চিঠিতে প্রধানমন্ত্রীর মোদির শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানিয়ে শাহবাজ বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিব্ধ পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি পাকিস্তান এবং ভারতের মধ্যে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আমাদের জনগণ এবং এ অঞ্চলের অগ্রগতি ও আর্থ সামাজিক উন্নতির জন্য অপরিহার্য।’

সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপরই আরেক ভোটাভুটিতে প্রধানমন্ত্রীর পদে বসেন শাহবাজ শরিফ।

/এলকে/
সম্পর্কিত
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
ঝগড়ার পর মাকে হত্যা করে পুলিশকে ফোন দিলো কিশোর
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম