ইমরান খানের সঙ্গে মার্কিন কংগ্রেস সদস্যের বৈঠক নিয়ে বিতর্ক

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ১২:৫২আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১২:৫২

গত সপ্তাহে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মার্কিন আইনপ্রণেতা হিসেবে পাকিস্তান সফর করেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য ইলহাম ওমর। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। নিজের সরকার উৎখাতে ওয়াশিংটনের ভূমিকার অভিযোগ করে আসা ইমরানের সঙ্গে মার্কিন কংগ্রেস সদস্যের এই বৈঠক নিয়ে পাকিস্তানে শুরু হয়েছে বিতর্ক।

মার্কিন কংগ্রেস সদস্য ইলহাম ওমর বেশ কয়েক জন পাকিস্তানি নেতার সঙ্গে বৈঠক করেছেন। এদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার, জাতীয় পরিষদের (এনএ) স্পিকার রাজা পারভেজ আশরাফ। তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে ইমরান খানের সঙ্গে তার বৈঠক নিয়ে।

ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক মানবাধিকার মন্ত্রী ড. শিরিন মাজারি ওই বৈঠক নিয়ে টুইট করেছেন। তিনি লেখেন, ‘মার্কিন কংগ্রেস সদস্য ইলহাম ওম বানি গালায় পিটিআই চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ইসলামফোবিয়া এবং এসংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা করেছেন।’

ড. শিরিন মাজারি আরও জানান, বিশ্বজুড়ে ইসলামফোবিয়ার বিরুদ্ধে ইমরান খানের ভূমিকার প্রশংসা করেছেন ইলহাম ওমর। অন্যদিকে এই ইস্যুতে ইলহাম ওমরের সাহস ও নীতিগত অবস্থানের প্রশংসা করেন ইমরান খান।

এই বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্মরণ করিয়ে দেন, অতীতে তিনি বিরোধী নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের সমালোচনা করেছেন।

সাংবাদিক থেকে শুরু করে বহু সাধারণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ওই বৈঠকের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলেন। সরকার সংশ্লিষ্টরাও এই বিতর্কে যোগ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইমরান খানের উদ্দেশে প্রশ্ন তোলেন, মার্কিন আইনপ্রণেতার সঙ্গে তার এই বৈঠক কি ‘বিদেশি ষড়যন্ত্র বা হস্তক্ষেপ’ ছিল?

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান