২৬ পর্যটক নিয়ে জাপানের উপকূলে নৌকা নিখোঁজ

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২২, ০৯:৪৫আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৯:৫৩

জাপানের উত্তরাঞ্চলীয় হোকাইদো দ্বীপে পর্যটকবাহী নৌকা নিখোঁজ। এতে ২৬ জন যাত্রী ছিলেন। শনিবার ডুবে যাওয়ার আগে বিপদ সংকেত পাঠানোর পর আর সন্ধান মেলেনি নৌকাটির। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও নিই ইয়র্ক টাইমস।

যেই এলাকায় নৌকাটি ডুবে গেছে যেটি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান। ওই এলাকায় পাথর, তিমি এবং সিংহের পাশাপাশি ভাল্লুক দেখতে নৌকা ভ্রমণে যান পর্যটকরা।

কোস্ট গার্ড জানিয়েছে, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযানে নেমেছে সামরিক বিমান, পুলিশ এবং ডুবুরিরা। কাজু-১ পর্যটকবাহী নৌকাতে দুই ক্রু এবং দুই শিশুও ছিল। এ নিয়ে জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনমন্ত্রী তেতসুও সাইতো শনিবার গভীর রাতে সাংবাদিকদের বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কোস্টগার্ডের বোটগুলো ঘটনালে পৌঁছেছে। কিন্তু এখনও কোনও জীবিত উদ্ধার হয়নি।

তবে ঘটনাস্থল থেকে চারজনকে জীবিত পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনএইচকে। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

শনিবার সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকাগুলো সকালেই বন্দরে ফিরে আসে। কিন্তু পর্যটক নৌকাটির শেষ পর্যন্ত কি হয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, নৌকায় থাকা সবাই লাইফ জ্যাকেট পড়া ছিল।

/এলকে/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম