পরমাণু কর্মসূচি বাড়ানোর প্রতিশ্রুতি কিম জং উনের

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২২, ১১:০৭ আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১১:২০

এক সামরিক মহড়ায় বেপরোয়া মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সোমবার রাতে এই মহড়ায় তিনি দেশের পরমাণু কর্মসূচি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই মহড়ায় নিষিদ্ধ ঘোষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিএমবি) প্রদর্শণ করা হয়।

২০১৭ সালের পর গত মার্চে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে বড় আইসিএমবি পরীক্ষা চালায়। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরীক্ষার তীব্র নিন্দা জানায়।

ওই পরীক্ষার পর উত্তর কোরিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আইসিএমবি দিয়ে উত্তর কোরিয়া এখন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনও স্থানে আঘাত হানতে পারবে।

তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ত্র সক্ষমতা বাড়ানো থেকে বিরত না থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কিম জং উন। তিনি বলেন, ‘আমরা দ্রুত গতিতে পারমাণবিক ক্ষমতা জোরদার ও বিকাশের জন্য পদক্ষেপ নিতে থাকবো।’ তিনি আরও বলেন তাদের পারমাণবিক বাহিনী যেকোনও সময়ে অনুশীলনের জন্য অবশ্যই প্রস্তুত থাকবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম জং উন বলেছেন তার দেশের পারমাণবিক সক্ষমতা মূলত যুদ্ধ এড়ানোর সামগ্রি। তবে তা অন্য কাজেও ব্যবহার হতে পারে। এর মধ্য দিয়ে তিনি মূলত বোঝাতে চেয়েছেন আক্রান্ত হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে উত্তর কোরিয়া। আগেও এধরনের মন্তব্য করেছেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত মহড়ার ছবিতে হাসোং-১৭ ক্ষেপণাস্ত্র দেখা যায়। বিশালাকার এই ক্ষেপণাস্ত্র মার্চে প্রথম পরীক্ষা চালানোর দাবি করে উত্তর কোরিয়া। তবে এই পরীক্ষার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
রাখাইনে মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
ল্যান্ডিংয়ের সময় ইন্ডিগোর উড়োজাহাজে টেক-অফ দুর্ঘটনা
সর্বশেষ খবর
সাবেক আইনমন্ত্রীর ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
সাবেক আইনমন্ত্রীর ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি