তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ: বাইডেন

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২২, ১৪:৩১আপডেট : ২৩ মে ২০২২, ১৫:০৩

তাইওয়ান ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীন হামলা করে বসলে তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেনের এমন মন্তব্যে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপানে সফরের দ্বিতীয় দিন সোমবার তাইওয়ান প্রসঙ্গে এসব কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, স্ব-শাসিত দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করা থাকে চীন। তবে তাইওয়ানকে দশকের পর দশক ধরে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে তাইপে।  

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চীনের তাইওয়ানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে তা যথাযথ হবে না... বরং এটি সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং ইউক্রেনে যা ঘটেছে, এখানেও তাই হবে।’

কোয়াড সম্মেলনকে কেন্দ্র করে জাপানে অবস্থান করছেন বাইডেন। দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বাইডনের এমন মন্তব্যে ক্ষুব্ধ করে তুলতে পারে বেইজিংকে। তাইওয়ানে উপকূলে প্রায় সময় চীনের যুদ্ধ বিমানের মহড়া দেখা যায়। এমনকি চীনের বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনেও প্রবেশ করে বলে অভিযোগ করে তাইপে।

তাইওয়ান ভূখণ্ডে বেইজিং-এর আগ্রাসী আচরণ কোনভাবেই সহ্য করা হবে না বলে বেইজিংকে হুমকি দিয়ে আসছে তাইওয়ানের প্রেসিডেন্ট।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ