নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের খোঁজ মিলেছে, ১৪ আরোহীর মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২২, ১১:০৫আপডেট : ৩০ মে ২০২২, ১২:৪৯

খোঁজ মিলেছে নেপালে বিধ্বস্ত তারা এয়ার উড়োজাহাজের। বিধ্বস্তের স্থান থেকে ১৪ আরোহীর মরদেহ উদ্ধার হয়েছে। বাকিদের উদ্ধারে সন্ধান চালাচ্ছে সেনাবাহিনী। সোমবার (৩০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট।

নেপালের সেনাবাহিনী সোমবার জানিয়েছে, বিমানটি নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর, উত্তর-পশ্চিম নেপালের মুস্তাং জেলার থাসাং-এর সানো সোয়ার ভিরে ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, রবিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ পোখারা থেকে বিমানটি টেক অফ করে। ১৫ মিনিটের মধ্যেই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের। নিখোঁজ বিমানটি ছিল তারা এয়ারের ৯ এনএইটি টুইন-ইঞ্জিনের। 

আবহাওয়া অনুকূলে না থাকলেও সোমবার সকাল থেকে ফের সন্ধানে নামে সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন। টুইট বার্তায় তিনি জানান, ‘অনুসন্ধান ও উদ্ধারকারী দল বিমান বিধ্বস্তের স্থানটি শনাক্ত করতে পেরেছে। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে’।

তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে বলেন, একটি হেলিকপ্টার থেকে ভোরে তিনজন উদ্ধারকারীকে ঘটনাস্থলে নামানো হয়েছে। যেখানে ধ্বংস হয়েছে এর আশপাশে থেকেই মরদেহ উদ্ধার হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী