পাকিস্তানের রাজধানীতে রাত ১০টার পর বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২২, ১৯:৫৬আপডেট : ০৮ জুন ২০২২, ২০:৩৪

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রাত দশটার পর বিয়ের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। ৮ জুন (বুধবার) থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

পাকিস্তানের তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। লোডশেডিং কমিয়ে আনতে বিদ্যুতের ব্যবহার কমানোর একাধিক পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এই পদক্ষেপগুলোর সর্বশেষ সংযোজন হলো রাত দশটার পর রাজধানীতে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা।

সূত্রের বরাতে খবরে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশের আলোকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সূত্র আরও জানায়, ইসলামাবাদের পুলিশ ও প্রশাসনকে কঠোরভাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে রাজধানী কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেবে।

সূত্র জানায়, বিয়ের অতিথিদের মাত্র এক পদের খাবার পরিবেশনের অনুমতি দেওয়া হবে। নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিদ্যুৎ সংকটের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানের অর্থনীতি। সরকার সাপ্তাহিক কর্মদিবস পাঁচ দিন করে সাপ্তাহিক ছুটি দুদিন করেছে। জুন মাসের শেষ দিকে লোডশেডিং দুই ঘণ্টায় কমিয়ে আনতে কাজ করছে সরকার।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী