ভারত থেকে দুবাইগামী উড়োজাহাজের পাকিস্তানে জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২২, ১৫:৪৪আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৫:৪৪

ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটের দিল্লি থেকে দুবাইগামী একটি ফ্লাইট পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে। এয়ারলাইন্সটির একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে করাচিতে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে যাত্রীর সবাই নিরাপদে রয়েছে।

স্পাইসজেটের তরফে বলা হয়েছে, তাদের বি৭৩৭ এয়ারক্রাফ্টটি নির্দেশক বাতির ত্রুটির কারণে করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ২ জুলাই দিল্লি থেকে টেকঅফ করা মধ্যপ্রদেশের জবলপুরগামী স্পাইসজেটের বিমানের কেবিনে ধোঁয়া দেখা গিয়েছিল মাঝ আকাশে। উড়োজাহাজ যখন পাঁচ হাজার ফুট উচ্চতায়, তখন এই ধোঁয়া দেখা যায় কেবিনে। স্বভাবতই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে প্লেনটি দিল্লি বিমানবন্দরে ফেরানো হয়।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম