১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে চীন: তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২২, ১৯:২৯আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২০:৫৩

তাইওয়ানের দক্ষিণ, পূর্ব এবং উত্তর উপকূলীয় জলসীমার কাছে মোট ১১টি দংফেং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে চীনের সামরিক বাহিনী। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাতসু দ্বীপের কাছ থেকে এসব শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পেলোসির তাইপে সফরের জেরে বৃহস্পতিবার সকাল থেকে তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। দেশটির এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ান।

তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, চীনা কমিউনিস্ট পার্টি আজ বিকালে উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম তাইওয়ানের আশপাশের জলসীমায় একাধিক দংফেং সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের একদিনের মাথায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ এই রুটটিতে শক্তি প্রদর্শন শুরু করেছে বেইজিং।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ৪ আগস্ট দুপুর ১২টা থেকে আগামী ৭ আগস্ট পর্যন্ত পিপলস লিবারেশন আর্মির একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া চলবে। 

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের