নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়লো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২২, ১৪:১৩আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৪:১৩

আফগানিস্তানে বিরল হয়ে ওঠা নারীদের এক বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছে তালেবান যোদ্ধারা। শনিবার রাজধানী কাবুলে এই ঘটনা ঘটেছে।

কয়েক দিনের মধ্যে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবানের আফগানিস্তানের ক্ষমতায় ফেরার এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে শনিবার প্রায় ৪০ জন নারীর একটি দল কাবুলের শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে ‘রুটি, রুজি, স্বাধীনতা’ স্লোগান দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই তালেবান যোদ্ধারা ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভকারীদের কয়েক জন আশেপাশের দোকানে আশ্রয় নেয়। তবে তাদের ধাওয়া করে তালেবান যোদ্ধারা বন্দুকের বাঁট দিয়ে পিটিয়েছে।

কাজ এবং রাজনীতিতে অংশগ্রহণের সুযোগের দাবিতে নামা বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল ‘১৫ আগস্ট কালো দিন’। গত বছরের এই দিনে আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় তালেবান।

ছত্রভঙ্গ হওয়ার আগে নারী বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘ন্যায়বিচার, ন্যায়বিচার। আমরা অজ্ঞতায় বিরক্ত’।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম