যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২২, ১২:৪১আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১২:৪১

তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরের কয়েক সপ্তাহের মধ্যে এই ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় জানিয়েছে, প্রথম দফার আলোচনা ‘বসন্তের শুরুতে’ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তাদের আলোচনায় বাণিজ্য সহজীকরণ, ডিজিটাল বাণিজ্য এবং দুর্নীতিবিরোধী মান নিয়ে আলোচনা থাকবে।

ন্যান্সি পেলোসির সফরের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কের উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত জুনে প্রথম ‘যুক্তরাষ্ট্র-তাইওয়ান ইনিশিয়েটিভ অন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ট্রেড’ শীর্ষক আলোচনার পরিকল্পনা উন্মোচিত হয়। উভয় পক্ষই এখন বলছে তারা ‘আলোচনায় সম্মতির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন’।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের উপপ্রধান সারাহ বিয়ানচি বলেন, ‘আমরা একটি উচ্চাভিলাষী সময়সূচী অনুসরণের পরিকল্পনা করছি… যা ২১ শতকের ন্যায্য, আরও সমৃদ্ধ এবং সহনশীল অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করবে’।

২০২০ সালে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল ১০ হাজার ছয়শ’ কোটি ডলার।

আগস্টের শুরুতে ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ান ঘিরে সবচেয়ে বড় সামরিক মহড়া চালায় চীন। এরপরই তাইওয়ানের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরুর ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র।

‘এক চীন নীতি’ স্বীকৃতি দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। তবে এরপরও তাইওয়ানের সঙ্গে ‘জোরালো অনানুষ্ঠানিক’ সম্পর্ক বজায় রাখে। দ্বীপটির কাছে অস্ত্র বিক্রিও করে ওয়াশিংটন।

স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বিবেচনা করে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও অঞ্চলটিকে নিজেদের আওতায় রাখতে চায় চীন।

এদিকে, বৃহস্পতিবার পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক বলেন, বেইজিংয়ের ‘ক্রমবর্ধমান বলপ্রয়োগ... তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি’। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘস্থায়ী নীতির সঙ্গে সঙ্গতি রেখে বেইজিংয়ের চলমান প্রচেষ্টার মুখে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং তাইওয়ানকে সমর্থন করার জন্য আমরা শান্ত, কিন্তু দৃঢ় পদক্ষেপ নিতে থাকবো’।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের