ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২২, ০৯:১৭ আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৯:২৪

দেশের পুলিশ ও অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কঠোর সমালোচনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক বক্তৃতায় পুলিশ ও বিচার বিভাগের বিরুদ্ধে হুমকির অভিযোগে রবিবার ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে এফআইআর দায়ের করা হয়েছে। খবর জিও নিউজ, বিবিসি।

ইমরানের বক্তব্য নিয়ে তোলপাড় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে। শনিবার ইসলামাবাদের এফ-৯ পার্কে বক্তৃতায় পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) সভাপতি ইমরান খান দেশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, এক নারী বিচারক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আমলাতন্ত্রকে প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। তার ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলকে গত ৯ আগস্ট গ্রেফতার করা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দেন ইমরান। গিলকে নির্যাতন করা হয়েছে অভিযোগে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি।

এমন পরিস্থিতিতে শত শত সমর্থক ইমরান খানের বাড়ির সামনে অবস্থান নেন। তার গ্রেফতার ঠেকাতে দীর্ঘক্ষণ অবস্থান নিতে দেখা যায় তাদের। পুলিশ খানকে আটকের চেষ্টা করলে রাজধানী দখলের হুমকি দিয়ে রাখেন তারা। উপস্থিত পুলিশ জানায়, এই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে নয়, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এসেছেন তারা।

পুলিশের তদন্তকারীরা বলছেন, ইমরান খান রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দিয়ে দেশের সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেছেন।

এ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রীর ইমরানের ভাষণ সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। রবিবার পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পিইএমআরএ) এক বিবৃতিতে অভিযোগ করা হয়, ইমরান খান ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের’ বিরুদ্ধে ‘ভিত্তিহীন অভিযোগ’ তুলছেন এবং ‘ঘৃণাবাদী বক্তব্য ছড়াচ্ছেন’।

/এলকে/
সম্পর্কিত
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সর্বশেষ খবর
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো