বন্ধু রাষ্ট্রও মনে করে আমরা ত্রাণ ভিক্ষা চাইতে এসেছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫১

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির অর্থনৈতিক দুর্দশা ও হতাশার একটি চিত্র তুলে ধরেছেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, বন্ধু রাষ্ট্রগুলোও পাকিস্তানকে সব সময় অর্থনৈতিক সহযোগিতা প্রত্যাশাকারী দেশ হিসেবে ভাবতে শুরু করেছে। বুধবার আইনজীবীদের একটি সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

শাহবাজ শরিফ বলেন, আজ যখন আমরা কোনও দেশে যাই বা ফোন করি, তারা মনে করে তাদের কাছে আমরা ত্রাণ ভিক্ষা চাইছি। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, বন্যার আগেও দেশের অর্থনীতি কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিল। বন্যায় এটি আরও জটিল হয়েছে।

তিনি বলেছেন, এপ্রিলে তিনি যখন ক্ষমতায় আসেন তখন পাকিস্তান অর্থনৈতিক দেউলিয়া হওয়ার কিনারায় ছিল। তার জোট সরকার কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করেছে এবং কিছু মাত্রায় অর্থনৈতিক অস্থিতিশীলতাকে নিয়ন্ত্রণ করেছে।

মূল্যস্ফীতি চূড়ায় রয়েছে স্বীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী পরোক্ষভাবে পিটিআই সরকারের ওপর দায় চাপিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ইমরান খানের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তির বরখেলাপ করেছে। ফলে এখনকার সরকারকে কঠোর শর্ত মেনে নিতে হচ্ছে। শর্ত পূরণ না হলে কর্মসূচি প্রত্যাহারের হুমকি দিয়েছে আইএমএফ।

শাহবাজ শরিফ বলেছেন, এমনকি ছোট অর্থনীতির দেশও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। আর আমরা গত ৭৫ বছর ধরে ভিক্ষার থালা নিয়ে ঘুরছি। এই অঞ্চলে অনেক দেশের প্রবৃদ্ধি ছিল পাকিস্তানের চেয়ে কম। কিন্তু এখন রফতানির নিরিখে সেই দেশগুলো অনেক দূর এগিয়ে গেছে।

তিনি বলেন, ৭৫ বছর পর পাকিস্তান কোথায় দাঁড়িয়ে আছে? এটি একটি পীড়াদায়ক প্রশ্ন। আমরা সব সময় একটি চক্রে ঘুরছি। আমরা ‘এখন বা কখনোই না’ পরিস্থিতিতে রয়েছি। দেশের সম্ভাবনা আছে কিন্তু তা বাস্তবায়নের ইচ্ছার অভাব রয়েছে।

আসন্ন শীতে সম্ভাব্য গ্যাস সংকটের বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের