আজই আঘাত হানছে সুপার টাইফুন ‘নানমাডল’

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৬

প্রবল শক্তি নিয়ে জাপানের উপূকলের দিকে ধেঁয়ে আসছে সুপার টাইফুন ‘নানমাডল’। রবিবার উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে যাচ্ছে দানবীয় ঝড়টি। ফলে ‘বিশেষ সতর্কতা জারি’ করে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, দক্ষিণ কিউশু অঞ্চলের কাগোশিমা, কুমামোতো, মিয়াজাকির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা রয়েছে। কাগোশিমা অঞ্চলের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাপানার আবহাওয়া বিভাগ। 

শনিবার সন্ধ্যায় টাইফুন নানমাডলকে ভয়াবহ উল্লেখ করা হয়েছে। মিনামি দাইতো দ্বীপের উত্তর-পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থানের সময় ঘণ্টায় ২৭০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস বইছিল। 

রবিবার কাগোশিমা অঞ্চলের উপকূলে উঠে আসার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া পূর্বাভাস বিভাগের প্রধান রিউতা কুরোরা সংবাদিকদের বলেন, ‘শক্তিশালী ঝড়, উঁচু ঢেউ এবং রেকর্ড বৃষ্টিপাত হতে পারে। বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকা দ্রুত ত্যাগ করা উচিত। এটি খুবই বিপজ্জনক টাইফুন। বাতাস এতটাই প্রবল হবে যে বাড়ি-ঘর ভেঙে পড়তে পারে’।

উপস্থিতি সাংবাদিকদের বন্যা ও ভূমিধসেরও সতর্কবার্তা দেন তিনি।

গত ২০ বছর ধরে জাপান বেশ কয়েকটি বড় ধরনের টাইফুনের মুখোমুখি হয়েছে। এতে বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়। ২০১৮ সালে বর্ষার মৌসুমে ভূমিধস-ঝড়ে ২০০ জনের বেশি প্রাণহানি হয়। ২০১৯-এ টাইফুন হাগিবিস জাপানের উপকূলীয় এলাকায় আছড়ে পড়লে শতাধিক মানুষ মারা যান।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি