মিয়ানমারের পরিস্থিতি আরও ‘ভয়ংকর’ হয়ে উঠেছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:২৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৯

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির ৫ কোটি ৪০ লাখ মানুষের পরিস্থিতি খারাপ থেকে ভয়ংকর হয়ে উঠেছে। এমন মন্তব্য করে গভীর উদ্বেগ জানিয়েছেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বলেন, ২০২১ সালে ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের আন্তর্জাতিক প্রতিক্রিয়া ব্যর্থ হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীও যৌন সহিংসতা, নির্যাতন, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করে যাচ্ছে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হত্যা করছে।

অ্যান্ড্রুজ বুধবার কাউন্সিলে বক্তব্য রাখার আগের দিন মিয়ানমারের উত্তর-মধ্য সাগাইংয়ের একটি স্কুলে হেলিকপ্টার নিয়ে হামলা চালায় সামরিক বাহিনী। এতে ১১ শিশু নিহত হয়। এই ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যায় নানা মহলে।

এদিকে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রথম থেকেই মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করে আসছে জনগণ। এতে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন প্রায় ২ হাজার ৩০০ মানুষ। গত বছরের ফেব্রুয়ারি থেকে আটকও হয়েছেন কয়েক হাজার নাগরিক। এদের মধ্যে রাজনৈতিক বন্দিও আছেন।

মিয়ানমারে চলমান দমন-পীড়ন নিয়ে জাতিসংঘের দূত অ্যান্ড্রুজ মানবাধিকার কাউন্সিলকে আরও বলেন, আটককৃতদের মধ্যে ২৯৫ শিশু বন্দি আছে। এছাড়া ৮৪ জন রাজনৈতিক বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সম্প্রতি মিয়ানমার বাংলাদেশের সীমান্ত এলাকা মংডুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, নিরাপত্তা বাহিনীর চেক পোস্টে হামলা এবং পুলিশ হত্যার জেরে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে অভিযান চলছে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম