পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবিলায় দ.কোরিয়ায় পৌঁছেছে মার্কিন রণতরী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৭

উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় যৌথ সামরিক মহড়া শুরু করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে শুক্রবার গত পাঁচ বছরের মধ্যে প্রথমবার দ. কোরিয়ায় পৌঁছেছে পারমাণবিক শক্তি চালিত মার্কিন বিমানরণতরী (রোনাল্যান্ড রিগান)।

পিয়ংইয়ংকে চাপে রাখতে দুই দেশ বড় ধরনের সামরিক মহড়ার প্রস্তুতি নিয়েছে। তার অংশ হিসেবে মার্কিন যুদ্ধজাহাজগুলো দক্ষিণের বন্দর নগরী বুসানে অবস্থান করছে।

গত মে মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ার বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহড়ার প্রসঙ্গে দ. কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে বলেন, বুসানে রোনাল্যান্ড রিগান মোতায়েন সিউল এবং ওয়াশিংটনের শক্তি প্রদর্শন করে।

এএফপি জানিয়েছে, মার্কিন জাহাজগুলো চলতি মাসে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে যৌথ মহড়ায় অংশ নেবে।

চলতি বছরের শুরু থেকে রেকর্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে পিয়ংইয়ং। দেশটির এমন আচরণ নিয়ে অঞ্চলটিতে উত্তেজনা লেগে আছে। 

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি