একে অপরকে সতর্ক করে দুই কোরিয়ার গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২২, ১৩:২৯আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৩:৩৩

একে অপরের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ এনে সতর্কীকরণ গুলি ছুড়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। সম্প্রতি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সামরিক মহড়া নিয়ে দুই দেশের উত্তজেনার মধ্যেই সোমবার পশ্চিম উপকূলীয় সীমান্তে এ ঘটনা ঘটেছে।

এ নিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে সমুদ্রসীমা লঙ্ঘনের সময় উত্তর কোরিয়ার একটি নৌযান সরিয়ে দিতে সতর্কবার্তা সম্প্রচার ও সতর্কীকরণ গুলি চালানো হয়।

অন্যদিকে উ. কোরিয়ার সামরিক বাহিনী বলছে, শত্রুর নৌ চলাচল শনাক্ত করার পর নিজেদের আঞ্চলিক জলসীমার দিকে ১০ রাউন্ড সতর্কীকরণ গুলি ছুড়েছে। উ. কোরিয়ার জলসীমায় অজ্ঞাত একটি জাহাজ অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ পিইয়ংইয়ংয়ের।

জেসিএস বলেন, উ. কোরিয়া যে গোলা নিক্ষেপ করেছে তা শান্তি বজায় রাখতে ২০১৮ সালে দুই কোরিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলতি বছর রেকর্ড পরিমাণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর জবাবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ মহড়ায় অংশ নেয় সিউল। এমন ঘটনায় কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বেড়েছে।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে